হিমাচল প্রদেশ ইন্ডিয়ার উত্তরের একটি প্রদেশ । প্রদেশ টিতে প্রায় সারা বছরই টুরিস্টদের আনাগোনা থাকে। বছরের দুই সময় প্রদেশের রুপ দুই রকম। সামারের সময় (মে-নভেম্বর) কোন বরফ থাকে না ,তাই চিত্র হয় একরকম। শীতের সময় (ডিসেম্বর-এপ্রিল) বরফে ঢাকা থাকে তাই সাদা আর সবুজে অন্য রকম চিত্র দেখতে পাওয়া যায়।

Hills

টুরিস্টদের জন্য আকর্ষনীয় স্থান গুলো হলো – শিমলা(রাজধানী), মানালি, কুল্লু, ধর্মশালা, ডালহৌসি। আমার সৌভাগ্য হয়েছে শিমলা, মানালি, কুল্লু যাবার(সেপ্টেম্বর এর শেষ সপ্তাহে), সে পরিপ্রেক্ষিতেই যতটুকু জেনেছি বা দেখেছি শেয়ার করবার চেষ্টা করছি। শিমলা, মানালি, কুল্লুর যে স্থানগুলোতে টুরিস্ট বেশি যায় সেগুলো ভ্রমন করতে ৫ দিন যথেষ্ট। আমরা আগে থেকেই গাড়ি বুক দিয়ে রেখেছিলাম। ৩ রাত ৪ দিনের জন্য গাড়ি বুকিং করা হয়েছিলো ১৫০০০ রুপিতে (http://www.himachaltaxitour.com/) । ৬ জনের জন্য Innova বুক দেয়া হয়েছিলো কিন্তু পরে Xylo দেয়া হয়েছিলো। যদিও এতে কোন সমস্যা হয় নাই । পিক-আপ এবং ড্রপ লোকেশন ছিলো চণ্ডীগড়। [ যদি কেউ গাড়ি বুক দিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। ড্রাইভারের নাম্বার আছে। তিনি ৩০০০ রুপি পার ডে চার্জ নিবে আর যদি Spiti Valley যেতে চান তাহলে ৩৫০০ রুপি পার ডে। ]

Day 1:

যেহেতু আমরা দিল্লী থেকে চন্ডীগড় যাই, তাই সকাল ১০ টার দিকে গাড়ি আমাদের রেল স্টেশন এ নিতে আসে। সেখান থেকে আমরা শিমলার পথে রওনা দেই। সেদিন আমাদের প্রথমে কুফরি তে যাবার কথা থাকলেও বৃষ্টির কারনে যেতে পারি নাই। কারন বৃষ্টির সময় ঘোড়া বন্ধ ছিলো এবং কুফরি তে মূলত ঘোড়ায় চড়ে ঘুরতে হয়। তাই শুরুতে আমরা যাই Sankat Mochan temple দেখতে।

Sankat Mochan Temple

Sankat Mochan Temple

সেখান থেকে আশেপাশে পাহাড়ের গাঁ ঘেষে বাড়িঘর গুলো দেখতে সুন্দর লাগে । এরপর আমরা চলে যাই Mall Road. এটা একটা মার্কেট প্লেসের মত।

Mall Road

Mall Road

কেনাকাটা, খাওয়া-দাওয়ার সব ধরনের জিনিস ই সেখানে পাওয়া যায়। Mall Road এর সাথেই রয়েছে Scandal point, Ridge, Lakkar Bazar and Lower Bazar । বিকাল থেকে রাত হয়ে যায় সেখানে ঘুরাঘুরি করতে। অনেক রাত পর্যন্ত মানুষজন গল্পগুজব করে এখানে। শিমলায় জিনিসের দাম টা একটু বেশি মানালির তুলনায়, তাই এখানে কেনাকাটা কম করাই শ্রেয়। রাতে আমরা হোটেল এ চলে যাই। হোটেল আগে থেকেই www.booking.com এ বুকিং দেয়া ছিলো। আমাদের হোটেলের মান ভালো ছিলো কিন্তু Mall Road থেকে একটু দূরে ছিলো। তবে সেখানে যে অভিজ্ঞতা টা হয়েছিলো তা বলে বুঝানোর না!! একদম নির্জন একটা জায়গায়, চারিদিকে অন্ধকার, দূর পাহাড়ের বাড়ির লাইটগুলোও তখন ভূতের চোখ জ্বলজ্বল করছে মনে হচ্ছিলো। কিন্তু সকাল বেলা উঠে যখন দরজা খুলে বাইরে দেখি, তখন আফসোস বা ভয় কোনটাই থাকে না !

Front View of Hotel

Front View of Hotel

Day 2:

পরেরদিন সকালে উঠেই আমরা রওনা দেই মানালির পথে। শিমলা থেকে মানালি যেতে প্রায় ৮ ঘন্টার মত সময় লাগে। পথে দেখতে পাবেন Sundernagar Lake, Pandoh Dam, Sutlej River এবং বেশ কয়েকটি ছোট বড় ঝরনা।

Pandoh Dam

Pandoh Dam

Hanging Bridge

Hanging Bridge

মানালির কিছু আগেই পরে কুল্লু । কুল্লুতে আপনি চাইলে River Rafting, Paragliding করতে পারেন। অবশ্যই দরাদরি করতে ভুলবেন না (Paragliding: 7/8 minutes - 2500 to 3000, River rafting - 6 Km: 600, 8 Km: 800, 12 Km: 1000)। সন্ধ্যার দিকেই আমরা পৌছে যাই মানালি তে। হোটেল আগে থেকে বুক দেয়া ছিলো। হোটেলটি The Mall এর কেন্দ্রে হওয়ায় ফ্রেশ হয়েই বেরিয়ে পড়ি ঘুরাঘুরি করতে। মানালিতে জিনিসের দাম তুলনামূলক কম। [ Hotel Reference ]

Day 3:

তৃতীয় দিন আমরা রওনা দেই Rohtang Pass এর পথে। Rohtang Pass যাবার পথ টা হলো ভয়ানক সুন্দর একটা পথ। 3 Idiots মুভির শুরুতে আমরা যে আঁকাবাঁকা পথটা দেখি এটাই হলো সেই পথ, মানালি থেকে লেহ যাবার পথ। পুরো পথটাই আমাদের মুগ্ধ করেছে। পথে দেখেছি The Suicide Point, Rahalla falls । পথে আবার কিছু Paragliding Point আছে (Paragliding: 3 minutes or less - 700 to 1200)। Rohtang Pass যাবার জন্য পারমিট পেপার এর প্রয়োজন হয়। ড্রাইভার কে বলে আগের দিন পারমিট নিয়ে রাখবেন। পারমিট ফি ৫৫০ রুপি। এটা নিজেও অনলাইনে করা যায়, তবে গাড়ির এবং ড্রাইভারের বেশ কিছু তথ্য লাগে।

The Suicide Point

The Suicide Point

Rohtang Pass

Rohtang Pass

Rohtang Pass এর উচ্চতা প্রায় ১৩০৫০ ফিট(৪০০০ মিটার)। তাই প্রচুর ঠান্ডা। যাবার পথে বেশকিছু দোকান আছে যেখানে জ্যাকেট-জুতো ভাড়া পাওয়া যায়। প্রতি সেট ২০০/২৫০ রুপি। আমরা পাহাড়ের চারপাশের রাস্তায় ঘুরছিলাম আর উপরে উঠছিলাম। এক পাহাড় থেকে আরেক পাহাড়। ড্রাইভার বলছিলো ঐযে মেঘ দেখা যায়, আমরা তার উপরে যাব। ধীরে ধীরে সত্যিই মেঘ আমাদের নিচে চলে আসে আর আমরা মেঘের উপরে। গাড়ি পার্কিং করে ভাড়া করা জ্যাকেট-জুতো পড়ে বের হতে না হতেই শুরু হয় শিলাবৃষ্টি। কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি উধাও! উপরে তাপমাত্রা ছিলো মাইনাসে। যাদের শ্বাসকষ্ট আছে তারা উত্তেজনায় বেশি দৌড়াদৌড়ি করবেন না বা আরো উচ্চতায় উঠার চেষ্টা করবেন না, এতে সমস্যা হতে পারে। আর হ্যা অবশ্যই কেসার কিনবেন না ওখানে। সব ডুপ্লিকেট।

Lest We Forget

Lest We Forget

Rohtang Pass থেকে ফেরার পথে আমরা যাই Solang valley তে। Solang valley হচ্ছে স্নো তে বিভিন্ন খেলাধুলার জায়গা, যেমন - Skiing, Cable Car, Paragliding, Zorbing । এরপর আমরা হোটেল এ ফিরে আসি। আবার ফ্রেশ হয়ে ঘুরে বেড়াই The Mall এর পথে পথে।

Day 4:

আজ আমাদের মানালি থেকে চন্ডীগড় ড্রপ করার কথা ছিলো। কারণ আমাদের প্লান ছিলো আমরা চন্ডীগড় থেকে Amritsar যাব। কিন্তু যেহেতু আমরা অনেক কম সময় নিয়ে গিয়েছিলাম তাই ড্রাইভার সাজেস্ট করেছিলো মান্ডি থেকে Amritsar যেতে এতে আমরা সেদিন টাও ঘুরতে পারব। এবং আমরা তাই করি। তার কথা অনুযায়ী আমরা সেদিন সকালে ঘুরতে বের হয়ে যাই। যাত্রা শুরু হয় Manikaran এর উদ্দেশ্যে। Manikaran যাবার পথে পড়ে kasol. Kasol এ Parvathi River এর ধারে অনেক তাবু দেখতে পাই যেখানে ট্যুরিস্ট এসে থাকে। এ জায়গাটি মূলত চরস এর জন্য বিখ্যাত। বলা হয়ে থাকে সেরা চরস পাওয়া যায় এখানে। এই চরস আসে পাশের গ্রাম মালানা থেকে। মালানায় চরসের চাষ হয় কিন্তু সেখানে সাধারনের প্রবেশ নিষেধ। তবে পথে কিছু চরসের গাছ দেখা যায়। Manikaran মূলত পপুলার Gurudawara & Hot water springs এর জন্য।

Manikaran

Manikaran

প্রাকৃতিক ভাবেই সেখানে গরম পানি বের হয়। সেখানে পৌঁছেই আমরা আগে গরম পানিতে গোসল করে নেই। সেখানে গোসল করারও নিয়ম আছে। পানি এতটাই গরম যে একবারে পানিতে নামলে খবর আছে, লাফ দিয়ে উঠে পড়বেন।

Hot Springs

Hot Springs

প্রথমে অল্প অল্প করে শরীরে পানি ঢেলে আগে একটা সামঞ্জস্য আনতে হবে, তারপর পানিতে নামতে হবে। গোসল সেরেই আমরা চলে যাই গুরুদুয়ার এ ফ্রি খাবার খেতে (Guru ka Langar)। এর আশে পাশে বেশ কিছু মন্দির আছে। সেগুলো ঘুরে দেখে আমরা রওনা দেই মান্ডির পথে। হিমাচল ভ্রমনের এখানেই সমাপ্তি। সন্ধ্যা ৬ টায় মান্ডি থেকে বাসে যাত্রা শুরু করি Amritsar এর পথে। Things we missed: কম ছুটির কারণে ইচ্ছে থাকা স্বত্বেও সবজায়গায় যেতে পারি নি। ‘Spiti Valley’ & ‘Trek to Khir Ganga’ এর মধ্যে দুইটি। ‘Spiti Valley’ যেতে এবং ঘুরতে মিনিমাম দুইদিন সময় লাগবে। ‘Trek to Khir Ganga’ এর জন্য একদিন, এখানে গাড়ি আপনাকে ‘Barshaini’ নামক জায়গায় নামিয়ে দিবে। এরপর প্রায় ১১ কিলোমিটার এর ট্রেকিং আছে। [ ভুলত্রুটি থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সংশোধনে সহায়তা করবেন ]